নাইজেরিয়ায় নৌকাডুবি: নিহত ৪৬, বেশিরভাগই শিশু

নাইজেরিয়ায় নৌকাডুবি: নিহত ৪৬, বেশিরভাগই শিশু

ফন্ট সাইজ:

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই শিশু। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশে ডুবে যাওয়া নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এদের বেশিরভাগই শিশু। তল্লাশি অভিযান চলছে।
পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই বৃহস্পতিবার বিবিসিকে জানান, গোরোনি এলাকার গোরাউয়ের কাছে এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রুফাই বলেন, দুর্ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন। নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।