শিবচরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুরের শিবচরের বিভিন্নস্থানে বৃক্ষরোপণ করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলা ও পৌর শাখার আয়োজনে শিবচর উপজেলা বিএনপি’র পার্টি অফিসের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন হাওলাদার নেতৃত্বে বিভিন্ন স্থানে নিম গাছ রোপণ করা হয়।

পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক হেমায়েত হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জিল শিহাব, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক দলের অনেকে উপস্থিত ছিলেন।