প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ, শুরু গণনা

প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ, শুরু গণনা

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে, গণনা  শুরু। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট হয়েছে। জাতীয় সংসদের সদস্যরা ভোটে অংশ নেন।

প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন এই ভোট পরিচালনা করছেন।

প্রেসিডেন্ট নির্বাচন পরিচালনার নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, কিছুক্ষণের মধ্যে ভোট গণণা শুরু হবে। গণনা হবে ম্যানুয়েল পদ্ধতিতে।
ভোট গ্রহনের প্রথম দিকে এক ঘন্টা অধিক সময়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সংসদ সভা কক্ষে ছিলেন। এরপর তিনি দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নিজের কার্যালয়ে চলে যান।

পরে ৪টা ৪১ মিনিটে প্রার্থীকে নিয়ে সংসদ কক্ষে ফিরে আসনে প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন জানান, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট ভোটার সংখ্যা ৩৪৯।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, স্বতন্ত্র প্রার্থী ব্রাক্ষণবাড়ীয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অনুপস্থিত রয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন দুই। এরা হলেন, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমদ।