নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হয়েছে। প্রেষণে নিয়োগ দিয়ে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। তাকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে কোস্ট গার্ডের মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্ট গার্ড সদর দপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
