তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রিভিউ আবেদনের আদেশ ৩১ আগস্ট

তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রিভিউ আবেদনের আদেশ ৩১ আগস্ট

ফন্ট সাইজ:

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রিভিউ আবেদনের আদেশ ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে আসামিপক্ষের আইনজীবী রাগীব রউফ ট্রাইব্যুনালকে বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী মামলা। তার মক্কেল একজন ব্যবসায়ী।’

মামলার বিবরণে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০০৯ সালে মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরে ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে একটি বিবিধ মামলা (মিস কেস) করা হয়।

এরপর মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করে। পরে ট্রাইব্যুনাল পুনরায় মিস কেসটি তদন্তে পাঠান। দ্বিতীয় দফা তদন্তেও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা।

এরপর তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দুটি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন।

দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৫ সালের ১৬ এপ্রিল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তোফাজ্জল হোসেন। পরে দুই দফা শুনানি শেষে ট্রাইব্যুনাল তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এ অবস্থায় প্রসিকিউশনের দাখিল করা অভিযোগের ভিত্তিতে তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আগামী ৩১ আগস্ট আদেশ দেবেন ট্রাইব্যুনাল।