দক্ষিণ আফ্রিকায় চোখ নাঈমের

দক্ষিণ আফ্রিকায় চোখ নাঈমের

ফন্ট সাইজ:

বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। গতকাল সফর সামনে রেখে নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেন ওপেনার নাঈম শেখ। জাতীয় দলে ফেরার ইচ্ছা থাকলেও আপাতত তিনি দৃষ্টি রাখছেন আসন্ন সিরিজে। দলের জয় এবং নিজের পারফরম্যান্স মাঠে তুলে ধরাকে অগ্রাধিকার হিসেবে দেখছেন তিনি। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা না থাকলেও এই সুযোগকে সামনে এগিয়ে যাওয়ার পথ হিসেবে বিবেচনা করছেন। দক্ষিণ আফ্রিকার মাঠে সামনে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা হবে। তবে ভবিষ্যৎ নিয়ে আপাতত কোনো চিন্তা মাথায় রাখছেন না তিনি। মাঠের ক্রিকেট উপভোগ করে সিরিজ জয়ের দিকেই মনোযোগ দিচ্ছেন। তিনি আরও বলেন, ‘যেহেতু এটা আমার জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স, এই জায়গাটা ভালো করে অবশ্যই ন্যাশনাল টিমে কামব্যাক করার লক্ষ্য থাকবে।’ ‘টু বি অনেস্ট, এত লম্বা (২০২৭ বিশ্বকাপ) চিন্তা করতেছি না।

জাস্ট এই সিরিজটা খেলতে যাচ্ছি। এনজয় করে এই সিরিজটা যেন ভালো খেলতে পারি এবং জিততে পারি, এই সিরিজটাতেই কনসেন্ট্রেশন আছে।’ সিরিজে নিজের মতো পরিকল্পনা সাজিয়ে কেবল দলের জয়কে লক্ষ্য হিসেবে স্থান করে দিচ্ছেন নাঈম। তিনি বলেন, ‘পার্সোনাল গোলটা এখন রিভিল করতে চাচ্ছি না। নিজের মতন করে প্ল্যান করছি। আল্টিমেটলি টিমকে জেতানোই হচ্ছে সবচেয়ে বড় গোল।’ অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলের টেস্ট জয় খেলোয়াড়দের অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান তিনি। সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন নাঈম। বাংলাদেশ দলের জয় নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই এই ধরনের ম্যাচ জিতলে আমরা অনেক ইন্সপায়ারিং হই আর এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট।’ একই সময়ে চার থেকে পাঁচটি দল খেলায় পাইপলাইনের অবস্থান তুলে ধরেন নাঈম। দল নিয়ে নাঈম বলেন, ‘ডেফিনেটলি এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আগে যখন ন্যাশনাল টিম খেলতো হয়তো সঙ্গে এ টিমটা খেলতো। এখন ৪-৫টি টিম একসঙ্গে খেলতেছে তার মানে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং আছে।’ দক্ষিণ আফ্রিকার মাঠের পিচের চরিত্র খেলা দেখে বোঝার কথা জানান তিনি।

গ্রাউন্ডের ধারণা নিয়ে নাঈম বলেন, ‘যেহেতু আমাদের ওখানে একটা দল অলরেডি খেলতেছে, আমরা অলমোস্ট ম্যাক্সিমাম ম্যাচ যেসব গ্রাউন্ডে খেলবো ওইসব জায়গাতেই খেলা হচ্ছে। ওই জায়গা থেকে আমরা ভালো একটা এক্সপেরিয়েন্স পাচ্ছি।’
সফরে দু’টি চারদিনের ম্যাচ খেলার কথা জানান নাঈম। প্রস্তুতি নিয়ে নাঈম বলেন, ‘ফার্স্ট অফ অল ওখানে দুইটা ফোর ডে ম্যাচ এবং তারপর ওয়ানডে ম্যাচ আছে। চেষ্টা থাকবে সিচ্যুয়েশন অনুযায়ী খেলার।

যেভাবে এতদিন প্রিপারেশন নিছি ওটা যেন প্রপার ডেলিভার করতে পারি এটাই ফোকাস থাকবে।’ দলের পরিবেশ নিয়ে নাঈম বলেন, ‘টিমের কিছু প্লেয়ার ওখানে আছে আর কিছু প্লেয়ার যারা এখানে অ্যাভেলেবল আছে সবাই একসঙ্গে ভালো বন্ডিং হওয়ার চেষ্টা করতেছি। ওখানে গিয়ে ফুল টিমটা একসঙ্গে পেলে আমরা ইনশাআল্লাহ্‌ ভালো করার আশা করছি।’