জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সময় লাগবে

জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সময় লাগবে

ফন্ট সাইজ:

জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপি সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময়
লাগবে। সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সন্তুষ্ট কি না- এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সব সময়ই বলবো, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছি।

তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। তবে সরকার নানা দিক দিয়ে সফল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করতে পেরেছি এবং আইনশৃঙ্খলার ব্যাপারে আপনারা অনেক প্রশংসনীয় উদ্যোগ দেখতে পেয়েছেন। আমরা আশা করি, ১৮০ দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো আমরা শুরু করেছি, সেসব অনেক প্রশংসিত হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দুয়েকটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সঙ্গে মোকাবিলা করেছি। যেমন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে সারা বিশ্বেই সংকট সৃষ্টি হয়েছিল। বাংলাদেশও তার বাইরে নয়।

কিন্তু আমরা দীর্ঘ একমাস পর্যন্ত জ্বালানি তেলের ক্রয়মূল্য বৃদ্ধি করিনি।’ বোরো মৌসুম শেষ হওয়ার পর ‘সহনীয়’ মাত্রায় দাম বৃদ্ধি করা হয়েছে বলে ভাষ্য স্বরাষ্ট্রমন্ত্রীর।