কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে পৃথক আলোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা গুরুত্ব পেয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় জানিয়েছে, ফয়সাল কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে কথা বলেছেন। আলোচনায় আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে দেশগুলোর মধ্যে সমন্বয় ও পরামর্শ অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
আঞ্চলিক উত্তেজনা নিয়ে কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
১৭ আগস্ট (সোমবার), ২০২৬, ১০ঃ২৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
