আমাদের হাতে কোনো জাদু নেই, সমাধানে লাগবে ২ বছর

আমাদের হাতে কোনো জাদু নেই, সমাধানে লাগবে ২ বছর

ফন্ট সাইজ:

চলমান গ্যাস সংকট নিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গ্যাস অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছি। দরপত্র আহ্বান করা হয়েছে। এর জন্যও সর্বনিম্ন দেড় থেকে দুই বছর সময় লাগবে। আমাদের হাতে তো কোনো জাদু নেই যে, আমরা হঠাৎ করে দ্রুত গ্যাস ফিরিয়ে আনবো।
রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে বক্তব্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস ছাড়া যে অর্থনীতির কথা বলছেন, তা আসলেই সামনে এগিয়ে যেতে পারে না। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আমরা দ্রুততম সময়ের মধ্যে সবকিছু করার চেষ্টা করছি। এ বিষয়ে আমরা বিন্দুমাত্র সময় নষ্ট করছি না।’

মন্ত্রী বলেন, ‘গ্যাসের ক্ষেত্রে- ভাসমান এলএনজি টার্মিনাল, অনশোর (স্থলভাগ) স্টোরেজ সুবিধার সব বিষয় চূড়ান্ত করা হচ্ছে, যা আগামী কয়েকদিনের মধ্যে জানতে পারবেন।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ খাতে প্রচুর বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তবে সঞ্চালন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সত্যি বলতে, আমাদের কাছে যে পরিসংখ্যান আসছে, বাস্তবে তা তার চেয়েও অনেক কম। তাই বিদ্যুৎ উৎপাদন এবং পাওয়ার মিক্স বা এনার্জি মিক্স এমন একটি বিষয়, যা নীতির জায়গা থেকে আমরা চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছি।’
তিনি আরও বলেন, আমাদের পাওয়ার মিক্স ও জ্বালানি নীতির বিষয়ে দুই-তিন সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ নীতিমালা দেয়া হবে। পরবর্তী দুই-তিন সপ্তাহের মধ্যে সম্পূর্ণ নতুন জ্বালানি নীতি ঘোষণা করা হবে, যেন মানুষ বিষয়টি স্পষ্টভাবে জানতে পারে।

তিনি আরও বলেন, আমাদের পাওয়ার মিক্স ও জ্বালানি নীতির বিষয়ে দুই-তিন সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ নীতিমালা দেয়া হবে। পরবর্তী দুই-তিন সপ্তাহের মধ্যে সম্পূর্ণ নতুন জ্বালানি নীতি ঘোষণা করা হবে, যেন মানুষ বিষয়টি স্পষ্টভাবে জানতে পারে। এখন আমরা ফুলবাড়ী এবং অন্যান্য স্থানে ওপেন-পিট কয়লা উত্তোলনের দিকে যাচ্ছি। কারণ, আমাদের কাছে আর কোনো বিকল্প নেই।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের নবায়নযোগ্য জ্বালানি থাকবে, গ্যাসভিত্তিক বিদ্যুৎ থাকবে। কয়লা এমন একটি সম্পদ যা আমাদের রয়েছে, আমরা কয়লাভিত্তিক বিষয়টিও খতিয়ে দেখছি। তাই জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে আমরা এগোচ্ছি।’ তিনি বলেন, ‘এই সংমিশ্রণটি আমরা মোটামুটিভাবে নির্ধারণ করে ফেলেছি। আশা করি, যথাসময়ে আমরা বিদ্যুৎ ও গ্যাস খাতে একটি বড় পরিবর্তন দেখতে পাবো।’