আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে গান

আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে গান

ফন্ট সাইজ:

দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। তার গান শুনে এ প্রজন্মের বহু শিল্পী অনুপ্রাণিত হয়েছেন। তাদেরই একজন রাজেশ মজুমদার। প্রায় এক দশক আগে আত্মপ্রকাশ করে ‘লিডিয়ান’ ব্যান্ড।

আইয়ুব বাচ্চুর দেখানো রক সংগীতের ধারাকে ধারণ করে গান গেয়ে আসছেন রাজেশ ও তার সহশিল্পীরা। আইয়ুব বাচ্চুর জন্মদিনে গতকাল তাকে শ্রদ্ধা জানিয়ে তারা প্রকাশ করেছে ‘ওই সম্মোহনের সুর’। গানটি প্রকাশ হয়েছে ব্যান্ডটির ফেসবুক পেজে।