ঢাকার সড়কে নামছে গোলাপি ‘মহিলা বাস’

ঢাকার সড়কে নামছে গোলাপি ‘মহিলা বাস’

ফন্ট সাইজ:

রাজধানীর সড়কে গোলাপি রঙের মহিলা বাস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। যদিও রাজধানীতে গোলাপি রঙের মহিলা বাস সার্ভিসের ধারণা নতুন নয়। সরকারের নির্বাচনি ইশতেহার হিসেবে বিআরটিসি নতুন করে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত গোলাপি রঙের মহিলা বাস সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মঙ্গলবার থেকেই সড়কে নামবে এই বাসগুলো। প্রাথমিকভাবে ৩০টি বাস নামানো হচ্ছে।

বিআরটিসি জানিয়েছে, মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণ থেকে এই বাস সার্ভিস উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সেখানে উপস্থিত থাকবেন। এর আগে ২০১৮ সালে ‘দোলনচাঁপা’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান নারীদের জন্য ৪টি বাস নামায় সড়কে। কিন্তু সেটি ২০২২ সালে ২৩ অক্টোবরে বন্ধ হয়ে যায়।