আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর ব্যাপক হামলা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াত। রবিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন, মহানগর উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর জামায়াত দক্ষিনের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।
ইরানে হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার
অনলাইন
৪ মাস আগে
১ মার্চ (রবিবার), ২০২৬, ৫ঃ০১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

সিরু
৪ মাস আগেইরান আক্রমণ করেছে আমেরিকা ইসরাইল। জামাতিরা স্লোগান দিচ্ছেন "ইরানে হামলা কেন? তারেক রহমান জবাব দে"।