হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু

ফন্ট সাইজ:

দ্বিতীয় দফা গণনার ৩৪ দিনের মাথায় সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। দুপুর থেকে মাজার প্রাঙ্গণে এ গণনা শুরু হয়। এতে মোট ৭টি দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ। দানের টাকা প্রকাশ্যে গণনার এ রীতি চালু করেছিলেন সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম। বর্তমানে সরকার কর্তৃক গঠিত কমিটির তত্বাবধানে এ টাকা গণনা করা হচ্ছে। গত ২২শে জুন প্রথমবারের মতো দরগাহের টাকা গণনায় মাত্র চার দিনে প্রায় ১৭ লাখ টাকা পাওয়া গিয়েছিলো। এরপর ১১ জুলাই দ্বিতীয় দফা গণনা করা হয়। এতে ১৭ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা।