ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইদহ নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, একদল পুলিশ রাত আড়াইটার দিকে নায়েব আলী জোয়ার্দারের বাড়িতে যায়। এরপর তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, শৈলকুপায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে মামলা হয়েছে। ওই মামলায় নায়েব আলী জোয়ার্দারের নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, ‘নাশকতার মামলায় গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে।’
ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার
শৈলকুপা প্রতিনিধি
অনলাইন
২ ঘন্টা আগে
১৫ আগস্ট (শনিবার), ২০২৬, ১২ঃ২৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
