ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা একজন আটক

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা একজন আটক

ফন্ট সাইজ:

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা একজনকে আটক করা হয়েছে। শনিবার সকাল এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তার বাড়ি টাঙ্গাইলে।
শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভেঙে দেয়া বাড়ি ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, ‘অর্ণব দাস কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’