অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্বপ্নের মতো শুরু করেছে বাংলাদেশ। নিজের প্রথম ওভারেই জেক ওয়েদেরাল্ডকে রানের খাতা না খুলতে দিয়ে তুলে নিয়েছেন হাসান মাহমুদ। দশম ওভারে ফিরিয়েছেন ট্রাভিস হেডকেও। দলীয় ৩৭ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। তৃতীয় উইকেটে ভিত গাড়ার চেষ্টা করছেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ।
১৭ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। অজিরা পিছিয়ে ১৭৭ রানে।
