রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্যামলী ৩ নম্বর রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, শ্যামলী ৩ নম্বর রোডের কয়েকটি টিনশেড বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং বিকেল ৪ টা ১০ মিনিটে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে।। তিনি আরও জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
ট্রাইব্যুনালে আশিকের জবানবন্দি
