গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরিভাবে তেহরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ইরানের আধাসামরিক সংস্থা বাসিজের কমান্ডার হোজ্জাতোলেসলাম হোসেইন তায়েব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তায়েব দাবি করেছেন, হরমুজ ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে। তিনি আরও বলেছেন, আপনারা আজ দেখছেন হরমুজের নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা ইসলামিক প্রজাতন্ত্রের অধীনে এবং আমাদের দেশ পুরোপুরিভাবে নিরাপদ পথে রয়েছে।
আরও পড়ুন:
ট্রাম্পের সেই গোপন ফ্লাইটে কারা ছিলেন?
বাসিজ কমান্ডার আরও বলেছেন, আমেরিকানরা ইসলামিক বিপ্লবের শক্তি দেখতে পেরেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দাবি করেছিলেন যে, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নানা দর কষাকষি চলছে।
