প্রধানমন্ত্রীর পরবর্তী কোনো সফর এখনও চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পরবর্তী কোনো সফর এখনও চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীর পরবর্তী কোনো সফর এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন, সেটার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। দুই দেশের সুইটেবল সময়ে সেটা নির্ধারিত হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন কাজে বর্তমানে ব্যস্ত রয়েছেন। ভারতসহ অন্যান্য দেশে সফর এখনও চূড়ান্ত হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হবে।’

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী যদি ভারত সফর করেন, সে ক্ষেত্রে দু’দেশের সম্পর্কের টানাপোড়েন কমার কোনো সুযোগ আছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

‘আমি বলি, যেকোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে। ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সৎব্যবহার করা’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তো আগেই বলেছি যে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলেন, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না। জুলাইয়ের কথা এখনো মানুষের মনে জাগ্রত আছে, রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সেনসিটিভ হতে হবে।’

‘যেকোনো সময় যখন দুই দেশের প্রধান বসবেন, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটাই আমরা আশা করি। সেটাও ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা করি।’ উল্লেখ করেন তিনি।