গৃহকর্মীর সঙ্গে প্রেমের জেরে সিলেটের রংমিস্ত্রী বাবুল মিয়া একাই খুন করেছে তিন জনকে। নগরের রায়নগরে ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সে খুনের ঘটনা স্বীকার করেছে।
এ নিয়ে সন্ধ্যায় প্রেস ব্রিফিং করেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানিয়েছেন- আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের সঙ্গে পূর্ব পরিচয় ছিলো বাবুলের। সে বিভিন্ন সময় কাজের সুবাদে ওই বাসায় যাতায়াত করতো। কাজের মেয়ে তাহমিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
তিনি জানান- সকালে বাবুল মিয়া ওই বাসায় যায়। দরোজা খুলে দেয় গৃহকর্মী তাহমিনা। এরপর বাবুল তাহমিনার রুমে গিয়ে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে বাবুল চাকু দিয়ে তাহমিনাকে খুন করে। চিৎকারে সুরাইয়া বেগম এগিয়ে এলে তাকে খুন করা হয়। সর্বশেষ খুন করা হয় আব্দুস সাত্তারকে। গ্রেপ্তারকৃত বাবুল মিয়া রায়নগর এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা। তার বাবার নাম মৃত নূর মিয়া। বাবুল পেশায় রংমিস্ত্রি।
এদিকে একটি সিসিটিভি ফুটেজেও দেখা গেছে; গৃহকর্মীর চিৎকার শুনে সুরাইয়া বেগম এগিয়ে যান। এরপর সুরাইয়া বেগমেরও চিৎকার শোনা যায়। পুলিশ জানায়- খুনের পর বাবুল বেলকোনি দিয়ে পালায়। পাশের ফ্ল্যাটের একটি স্থানে সে খুনে ব্যবহৃত ছুরি ফেলে দেয়।
গৃহকর্মীর সঙ্গে প্রেম
সিলেটে বাবুল একাই খুন করেছে ৩ জনকে
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
অনলাইন
২ ঘন্টা আগে
১২ আগস্ট (বুধবার), ২০২৬, ১০ঃ২৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
