মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনোমিস্ট বা প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে তার নিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১লা জুলাই মোহাম্মদ আক্তার হোসেনকে ২ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনোমিস্ট বা প্রধান অর্থনীতিবিদ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
এই হিসাবে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের জুন মাসে। তবে মেয়াদ শেষের প্রায় ১১ মাস আগেই তার নিয়োগ বাতিল করল সরকার।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এর পরের সপ্তাহে ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়।
