ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফুলেল শ্রদ্ধা

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফুলেল শ্রদ্ধা

ফন্ট সাইজ:

সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান ।

আজ দুপুরে প্রশাসকের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ বনানীতে সমাহিত আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

আজ ডিএনসিসির মসজিদে বাদ যোহর আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ দোয়া মাহফিল এর আয়োজন করা হয় |
দোয়া মাহফিলে প্রশাসক মহোদয়সহ উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ অংশ নেন |