কারাগারের অভিজ্ঞতা জানালেন রিয়া

কারাগারের অভিজ্ঞতা জানালেন রিয়া

ফন্ট সাইজ:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিযোগ ছিল- প্রয়াত অভিনেতাকে মাদক সরবরাহ করেছিলেন রিয়া। তা ছাড়াও সুশান্তের মৃত্যুকে ঘিরে নানা অভিযোগ ছিল তার দিকে। প্রায় ২৭ দিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পান তিনি। এবার কৌতুকশিল্পী তন্ময় ভট্টের সঙ্গে এক পডকাস্টে কারাবাসে কাটানো সেই সময়ের নানা অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী। রিয়া জানান, কারাগারে থাকা বন্দিরা গান করেন, নাচেন। সেখানে থাকাকালীন যাদের সঙ্গে তার দেখা হয়েছিল, তাদের নিয়েও কথা বলেছেন রিয়া। তার দাবি, কারাগারের মানুষজন বাইরের মানুষের তুলনায় অনেক ভালো। বিশেষ করে নারীদের মধ্যে বিচারাধীন থাকা অধিকাংশ বন্দিই আসলে নির্দোষ বলে দাবি করেন তিনি।

অভিনেত্রী বলেন, সংশোধনাগারে কোনো শ্রেণিবিভাজন নেই। সকলেই সমান। প্রত্যেকেই সেখানে এক একটি নম্বর। কারও নাম নেই। আলাদা পরিচিতি নেই। কারাগারের খাবার নিয়েও মজা করতে ছাড়েননি অভিনেত্রী। রসিকতার সুরেই তিনি বলেন, সেখানে সুশি মেলে, শ্যাম্পেনও পাওয়া যায়। রিয়া কারাবাসে থাকলেও, পরে সমস্ত
রকমের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। তারপরও অভিনয়ে ফেরেননি তিনি। তবে এবার তাকে দেখা যাবে রিয়েলিটি শো ‘দ্য ট্রেটর্স’র দ্বিতীয় সিজনে। চলতি মাসে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা।