ভেনিস মাতাবেন জেমস্

ভেনিস মাতাবেন জেমস্

ফন্ট সাইজ:

ইতালির ভেনিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে নগর বাউল জেমসের বহুল প্রতীক্ষিত লাইভ কনসার্ট। আগামী ২৩শে আগস্ট মঞ্চ মাতাবেন তিনি। প্রিয় শিল্পীর সরাসরি গান উপভোগ করতে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। আয়োজকদের প্রত্যাশা- ইতালির বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এই আয়োজন উপভোগ করতে ভেনিসে সমবেত হবেন। মঞ্চ, সাউন্ড, নিরাপত্তা, দর্শকদের প্রবেশ এবং সার্বিক ব্যবস্থাপনাসহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।