এক সময়ের সিনেমার জনপ্রিয় জুটি বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি। চ্যানেল আইয়ে আজ দেখানো হবে এ জুটি অভিনীত ভালোবাসার গল্পের সিনেমা ‘অন্যরকম ভালোবাসা’। সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- অমিত হাসান, সারা জেরিন প্রমুখ। চ্যানেল আইয়ে সিনেমাটি প্রচারিত হবে আজ বিকাল ৩টা ০৫ মিনিটে।
চ্যানেল আইয়ে ‘অন্যরকম ভালোবাসা’
স্টাফ রিপোর্টার
১৩ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
