সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী

সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী

ফন্ট সাইজ:

সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে মিফতাহ্ সিদ্দিকীকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংসুদন) আইন ২০২৬ এর দ্বারা ৭(১) অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রীধারী মিফতাহ্ সিদ্দিকী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি বর্তমানে পাবলিক ভয়েস ওয়ার্কিং ফর বাংলাদেশ ও হলিসিটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ গর্ভনিং বডির দ্বায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সিলেট নগরীতে দীর্ঘদিন থেকে সুপেয় ও খাবার পানির তীব্র সংকট রয়েছে। সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে সরকার থেকে এই পদে মনোনয়ন দেয়া হয়েছে।