বিশ্বকাপ উপলক্ষে পুরস্কার পেলেন রবির চারটি ক্যাম্পেইনের ২৬ বিজয়ী

বিশ্বকাপ উপলক্ষে পুরস্কার পেলেন রবির চারটি ক্যাম্পেইনের ২৬ বিজয়ী

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে গ্রাহকদের জন্য আয়োজিত চারটি ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেছে রবি আজিয়াটা পিএলসি। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চারটি ক্যাম্পেইনে ২৬ জন বিজয়ী পুরস্কৃত হন। এর মধ্যে কুইজমাস্টারের ১১ জন, ‘ফটো ইন ফ্রন্ট অব গ্রাফিটি’ ক্যাম্পেইনের ১১ জন, ‘কে হবেন ফুটবলের অক্টোপাস?’ চ্যালেঞ্জের ৩ জন এবং ‘মান্থলি প্যাক বিশ্বকাপ ক্যাম্পেইন’-এর ১ জন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী রয়েছেন। বিজয়ীরা একজন করে পরিবারের সদস্যকে সঙ্গে নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা বলেন, ফুটবল বিশ্বকাপকে ঘিরে আমাদের ক্যাম্পেইনগুলোর লক্ষ্য ছিল গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও আনন্দময় অভিজ্ঞতা তৈরি করা। অংশগ্রহণকারীদের বিপুল উৎসাহ ও সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও উদ্ভাবনী ডিজিটাল উদ্যোগ এবং গ্রাহক সম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে আরও মূল্যবান ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।