‘সেবার এক বছর, আস্থার এক নতুন অধ্যায়’ প্রতিপাদ্যে ইউনিকো হসপিটাল তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সোমবার হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও অংশীদাররা একসঙ্গে গত এক বছরের পথচলা ফিরে দেখেন এবং এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করেন।
অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম ঢালি এবং সিইও আর্দ্রা কুরিয়েন বক্তব্য রাখেন। তারা রোগী ও তাদের পরিবার, চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও নিষ্ঠা ইউনিকো হসপিটালের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অভিব্যক্তি প্রকাশ করেন।
বক্তারা বলেন, আগামীর পথচলায় ইউনিকো হসপিটাল উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ক্লিনিক্যাল উৎকর্ষতা বৃদ্ধি এবং রোগী ও কমিউনিটির সঙ্গে দীর্ঘমেয়াদী আস্থার সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু গত এক বছরের একটি মাইলফলক নয়; এটি উন্নতমানের স্বাস্থ্যসেবার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকারকে আরও দৃঢ় করার একটি নতুন অধ্যায়। মানুষের পাশে থেকে আরও বহু বছর সেবার প্রত্যয়।
