ঢাকার গুলশানে সোমবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল এবং সিটিজেনস’ ফোরাম, বাংলাদেশ (সিএফবি) ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভসের (বিসিএআই) ১২ সদস্যের প্রতিনিধিদলের মধ্যে একটি বিশেষ অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিভিন্ন পেশা, বুদ্ধিবৃত্তিক ও গবেষণা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন। এদিন বৈঠক চলাকালে আইআরআইয়ের প্রতিনিধিদল জাতীয়তাবাদপন্থী থিংক-ট্যাঙ্ক গোষ্ঠীর প্রতিনিধিদের কাছে তাদের সাম্প্রতিক দেশব্যাপী জনমত জরিপের মূল ফলাফলগুলো একান্তভাবে তুলে ধরেছেন।
ব্রিফ্রিংয়ের নেতৃত্ব দিয়েছেন আইআরআইয়ের সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোয়েকল। তিনি ওয়াশিংটন ডিসি থেকে অনলাইনে যুক্ত হয়ে জরিপের ফলাফল সম্পর্কে ব্রিফিং করেছেন।
এ ছাড়া আইআরআইয়ের দুই প্রবাসী প্রতিনিধির মধ্যে জন ফ্লুহার্টি ও আইআরআইয়ের টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষও ব্রিফিংয়ে অংশ নিয়েছেন।
বৈঠকে জরিপের ফলাফল এবং এর বিস্তৃত প্রভাব নিয়ে খোলামেলা ও অনানুষ্ঠানিক মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া বৈঠকটি আইআরআইয়ের সাম্প্রতিক জাতীয় জনমত জরিপের ফলাফল, এর তাৎপর্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে।
এদিন সিটিজেনস’ ফোরাম, বাংলাদেশ (সিএফবি) এবং বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভসের (বিসিএআই) পক্ষ থেকে বৈঠকে অংশ নেয়া বিশিষ্ট ব্যক্তি ও গবেষকদের মধ্যে ছিলেন, অধ্যাপক ড. এম. কামরুল আহসান - উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান - অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান, বিলিয়া, আশরাফুল হুদা - সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বাংলাদেশ পুলিশ, আবু মো. মুনিরুজ্জামান খান - সাবেক প্রতিরক্ষা সচিব, মোহাম্মদ আবদুর রশিদ সরকার - সাবেক বাণিজ্য সচিব, বাংলাদেশ সরকার, নাসিম ফিরদৌস - সাবেক রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়, মো. শামীম আহসান, এনডিসি - সাবেক রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো. মশফেকুর রহমান (অব.) - সাবেক উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), বাংলাদেশ সেনাবাহিনী , অধ্যাপক ড. মো. নজমুজ্জামান ভূঁইয়া - অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডিন, আইইউবি, অধ্যাপক ড. শাখাওয়াত হোসাইন সায়ন্ত - ডিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মো. সোহেল রানা - প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ঢাকা স্ট্রিম, সৈয়দা নওশীন শারমিলী - জুনিয়র রিসার্চ ফেলো, বিসিএআই।
