কিয়ারার লাগামছাড়া ঘনিষ্ঠ দৃশ্য, প্রশংসায় স্বামী

কিয়ারার লাগামছাড়া ঘনিষ্ঠ দৃশ্য, প্রশংসায় স্বামী

ফন্ট সাইজ:

‘টক্সিক’ সিনেমার গান ‘তবাহী’র দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষের মুখে পরে বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। দর্শকের একাংশের অভিযোগ, যশের সঙ্গে মাত্রাতিরিক্ত খোলামেলা দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। সমালোচনা নিয়ে এত দিন নীরব ছিলেন কিয়ারার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। শনিবার ছবির ঝলক প্রকাশের পরে মুখ খুললেন তিনি।

স্ত্রীকে প্রকাশ্যে প্রশংসায় ভাসালেন সিদ্ধার্থ। ছবিতে যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যখন সামাজিক মাধ্যমে নানা সমালোচনা চলছে, তখনই স্ত্রীর পাশে দাঁড়ালেন অভিনেতা। রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিদ্ধার্থ লিখেছেন, কিয়ারার পরিশ্রম, নিষ্ঠা এবং আবেগ বড়পর্দায় স্পষ্ট ধরা পড়বে।

কিয়ারাকে ভালোবেসে ‘কি’ বলে ডাকেন সিদ্ধার্থ। তাই তিনি লেখেন, তোমার পরিশ্রম, লড়াই আর আবেগ সবটাই বড় পর্দায় ফুটে উঠবে। এটা তোমার সেরা কাজগুলোর একটি হতে চলেছে, কি। গীতু মোহনদাস, যশ, তুমি এবং গোটা টিম যে জাদু তৈরি করেছ, তা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ‘টক্সিক’ টিমকে শুভেচ্ছা। ২৬ আগস্টের অপেক্ষায় আছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন