সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোকবার্তায় সাতজন নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। রোববার কারখানায় আগুন লেগে ওই ৭ জনের মৃত্যু হয়। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জন আছেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় শোকবার্তায় জানায়, সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু
অনলাইন ডেস্ক
অনলাইন
২ ঘন্টা আগে
১০ আগস্ট (সোমবার), ২০২৬, ১ঃ৫২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
