দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তাদের মধ্যে চার জন মারা গেছে ঢাকা বিভাগে। বাকি দুজন সিলেট বিভাগের।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৬৪ জনের। সব মিলিয়ে এ পর্যন্ত ৮৬০ জনের মৃত্যু হয়েছে।
