না ফেরার দেশে ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক

না ফেরার দেশে ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক

ফন্ট সাইজ:

বাংলা লোকসংগীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ পশ্চিমবঙ্গের বারাসাত জেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় লোকগায়ক স্বাগত দে। মৃত্যুকালে বয়স ছিল ৫৪ বছর। তাঁর প্রয়াণের খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন প্রখ্যাত গায়িকা জোজো। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার হুট করেই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন এই গুণী শিল্পী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন নিবিড় চিকিৎসাধীন থাকার পর আজ তাঁর জীবনাবসান ঘটে। সুরেলা কণ্ঠ ও আবেগঘন পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন স্বাগত দে।

বিশেষ করে ‘ময়না ছলাৎ ছলাৎ’ এবং ‘সোনা বন্ধু রে’ এর মতো অসামান্য সব জনপ্রিয় লোকগানের মাধ্যমে তিনি দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর জাদুকরী ও প্রাণবন্ত কণ্ঠে বাংলা লোকসংগীত নতুন প্রজন্মের কাছেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। স্বাগত দের আকস্মিক প্রয়াণে সংগীত ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের মাতম। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে সামাজিক মাধ্যমে গায়িকা জোজো লিখেছেন, তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। নিজের অনন্য কণ্ঠস্বর, সুরের জাদু এবং সৃষ্টির মধ্য দিয়ে শ্রোতাদের হৃদয়ে আজীবন অমর হয়ে বেঁচে থাকবেন প্রিয় শিল্পী স্বাগত দে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন