মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়া দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থাকার কিছু সময় পরপরই একদল দুর্বৃত্ত সাকিব আল হাসানের বাড়ির সামনে গিয়ে হামলা চালায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটকে পেট্রোল নিক্ষেপ করে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ২টি ককটেল নিক্ষেপ এবং বাড়ির ৩টি কাঁচের বেলকনি ইটের আঘাতে ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ককটেল ও প্লাস্টিকের বোতল পুলিশ উদ্ধার করে।

মাগুরা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়। ইটের আঘাতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। তবে ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন