দেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

দেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব। তিনি বলেন, আওয়ামী লীগ বলছে, ডিসেম্বরে দেশে আসবে। আসুক, আমরাও দেখব। বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ বলছে ডিসেম্বরে দেশে আসবে। আসেন! আমরাও দেখবো। বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব। এসময় তিনি হট্রগোল প্রসঙ্গে তিনি বলেন, কেউ বক্তব্য দিতে গেলে ভুয়া ভুয়া বলা কেমন সংস্কৃতি? রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসব মানায় না। আমরা শিখবো কবে? আমরা সবাইকে সম্মান করতে চাই। যে প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে তাতে অসঙ্গতি আছে। ভুল হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক্ষমা চেয়েছেন তারপর শান্ত হওয়া উচিৎ ছিল।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, আমি মনে মনে চিন্তা করেছিলাম ইংরেজীতে ভাষণ দিব, বিদেশীরা দেখুক বিগত ১৬ টি বছর আমরা কীভাবে কাটিয়েছি। কিন্তু তারা তো চলে গিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে অনেকে চোখ হারিয়েছেন, অথচ তাদের যদি সামান্য দাবি-দাওয়া নিয়ে মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরতে হয়, তবে তা জাতির জন্য অত্যন্ত লজ্জার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন