যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পেলেন ববিতা

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পেলেন ববিতা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের চার্চ অব সায়েন্টোলজিতে অনুষ্ঠিত ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’। অনুষ্ঠানে দেশের প্রখ্যাত নায়িকা ফরিদা আক্তার ববিতাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। গত ২ আগস্ট তার হাতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সামনে ‘আনন্দ মেলা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেওয়া হয়। এসময় ববিতা বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে এবারই প্রথম আমার হাতে এত বড় সম্মাননা উঠে এলো।

আমি আন্তরিক ধন্যবাদ জানাই খান মোহাম্মদ আলীকে এত কষ্ট করার জন্য এবং আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। দেশের মাটিতে রাষ্ট্রীয় সম্মাননাসহ আরও বহু সম্মাননায় ভূষিত হয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে এই সম্মাননা আমাকে এক অন্যরকম আনন্দ দিয়েছে। আমিতো মনে করি এই সম্মাননার মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে সার্বিকভাবে সম্মানিত করা হয়েছে। আমার দেশকে যুক্তরাষ্ট্রের মাটিতে সম্মানিত করা হয়েছে। আমি সত্যিই ভীষণ আনন্দিত এবং গর্বিত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন