রাজু ভাস্কর্যে শিবিরের গণজমায়েত

রাজু ভাস্কর্যে শিবিরের গণজমায়েত

ফন্ট সাইজ:

গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গণজমায়েত শুরু করে সংগঠনটি। পরে পৌনে ১০টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে অবস্থান নেন।
গণজমায়েত ঘিরে টিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। এ গণজমায়েতে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও উপস্থিত হন ।

এর আগে, মঙ্গলবার ৪ আগস্ট রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসা-এ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন