মালয়েশিয়া দলের বাংলাদেশ সফরে সূচি ঘোষণা করলো বিসিবি

মালয়েশিয়া দলের বাংলাদেশ সফরে সূচি ঘোষণা করলো বিসিবি

ফন্ট সাইজ:

প্রায় দুই সপ্তাহের সফরে বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। তবে বাংলাদেশ জাতীয় দল নয়, তারা খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ও হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে। আজ মালয়েশিয়া দলের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে হবে খেলা। দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচ খেলতে আজ বাংলাদেশে এসে পৌঁছাবে মালয়েশিয়া দল। দুইদিন অনুশীলনের পর মাঠের লড়াইয়ে নামবে তারা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ই আগস্ট দুপুর ২টায় শুরু এইচপি ও মালয়েশিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ১০ই আগস্ট একই মাঠে একই সময়ে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এরপর একদিনের ম্যাচগুলো হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। আগামী ১২, ১৪ ও ১৬ই আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে মালয়েশিয়া ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার এই ওয়ানডে ম্যাচগুলো। বিশ্বকাপ ও এশিয়ান গেমসের বাছাইপর্ব সামনে রেখে নিজেদের প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কিছু ম্যাচ খেলার জন্য অনুরোধ করেছিল মালয়েশিয়া। তাতে সাড়া দিয়েই এইচপি ও অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে দুটি সিরিজের আয়োজন করছে বিসিবি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন