জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে গত ১লা আগস্ট বিভাগের নাট্যকার মমতাজ উদদীন আহমেদ মাল্টিমিডিয়া কক্ষে বাংলা বিভাগ অ্যালামনাই সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক চঞ্চল কুমার বোসের সভাপতিত্বে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা, অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী, অধ্যাপক ড. মাহবুবুল হক, সোনিয়া পারভীন, অ্যালামনাই আজাদ নোমান, ড. মুহাম্মদ জমির হোসেন, শাহানা আক্তার, মো. মাইনুল ইসলাম, খান মো. আবুল হোসেন, মুহম্মদ আব্দুল বাতেন, মিলন কান্তি রায়, শামসুদ্দিন দিদার, মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া, মো. আব্দুর রশিদ, মিজানুর রাতুল হাসান, মো. আতিকুর রহমান, শামসুল আরেফিন ও মাহফুজা আক্তার প্রমূখ।
সভায় উপস্থিত অ্যালামনাইদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে বিভাগের অ্যালামনাই শামসুদ্দিন দিদারকে আহ্বায়ক এবং মো. মিজানুর (রাতুল হাসান) কে সদস্য সচিব করে আগামী ছয় মাসের জন্য ৪১ সদস্য বিশিষ্ট প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ জমির হোসেন, মো. মাইনুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া, মিজানুর রহমান, মো. মঈনুদ্দীন মঈন, মো. রতন খান, মো. কামরুজ্জামান, শারমিন সুলতানা, মাহফুজা আক্তার ও মশিউর রহমান, কোষাধ্যক্ষ মো. আতিকুর রহমান, সদস্য কামাল আহমেদ, গোলাম কিবরিয়া, মাহমুদা খাতুন, বেলায়েত হোসেন, শাহ আল মামুন, রাশেদ আহমেদ, খান মো. আবুল হোসেন, মুহম্মদ আব্দুল বাতেন, মিলন কান্তি রায়, মেহেদী হাসান পলাশ, মারুফা আকতার মীম, মো. আব্দুর রশিদ, মৌসুমী আক্তার, সাইফুল্লাহ আল মামুন, আইভি ইয়াসমিন, মো. হারুন অর রশিদ, সৌরভ সাহা, মো. সোলাইমান হোসেন, শামসুল আরেফিন, মোস্তাকিম বিল্লাহ, সাবরিন সীমা, আশিক বিল্লাহ, সাজ্জাদ হুসাইন মুন্না, সোলায়মান সাগর, রিয়াসাল রাকিব, হাসান সজিব, সুস্মিতা আক্তার রিপা ও তানিয়া আক্তার।
