সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশু মারা যায়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মারা যাওয়া শিশুর বাড়ি সুনামগঞ্জ সদর ও জগন্নাথপুর উপজেলায়। তাদের বয়স ৬ মাস। এই দুই শিশুসহ সিলেটে হাম ও উপসর্গে ১১৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, সিলেট অঞ্চলে নতুন করে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ রোগী। বর্তমানে হাম ও উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০২ জন রোগী ভর্তি রয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন