মিয়ারমার থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে গ্যাস আনতে চায় সরকার। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে মন্ত্রণালয়ের এক বৈঠকে মিয়ারমার রাষ্ট্রদূতের পাইপলাইনের গ্যাসের ব্যাপারে আলোচনা করেছেন বলে সূত্র জানিয়েছে। রোববার সকাল ১১টার পর এই বৈঠক হয় বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের বিষয়টি তার দেশের সরকারকে বিস্তারিত জানাবেন বলে জানানো হয়েছে।
মিয়ানমার থেকে ভারতের গ্যাস পাইপলাইনের একটি প্রকল্প প্রস্তাবিত রয়েছে।
