পুলিশের যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, পুলিশের ব্যবহৃত জিপ (গাড়ি), পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দায়িত্বরত অবস্থায় কোনো যানবাহন থামানোর প্রয়োজন হলে, তা নিরাপদ স্থানে পার্কিং করার কথা বলা হয়েছে। দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষভাবে সতর্ক থাকতে বলার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতেও বলা হয়।
পুলিশের যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে, সতর্কতা জারি
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
২ আগস্ট (রবিবার), ২০২৬, ৯ঃ৪৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
