গ্লোবাল ইন্স্যুরেন্স জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে মেয়েদের বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও নীলফামারী। শুক্রবার পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের সেমিফাইনালে যশোরকে ১৬-১ পয়েন্টে হারিয়ে আনসার ও সাতক্ষীরাকে ১৩-০ পয়েন্টে হারিয়ে নীলফামারী ফাইনাল নিশ্চিত করে। আজ শিরোপার জন্য লড়বে দু’দল। এদিকে পুরুষ বিভাগে কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আনসার ১২-১০ পয়েন্টে যশোরকে, নীলফামারী ১৪-১১ পয়েন্টে সাতক্ষীরাকে এবং বাংলাদেশ পুলিশ ১০-৭ পয়েন্টে দিনাজপুরকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আজ পুরুষ বিভাগের ১টি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলা পরিচালনা করেন ফেডারেশনের সহসভাপতি মতিউর রহমান বাবুল।
আরও পড়ুন:
হকিতে উন্নতির চ্যালেঞ্জ নিচ্ছেন গেরহার্ড
