ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৮ টাকা ৭১ পয়সা

ফন্ট সাইজ:

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আবারো কমেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১০৯ টাকা ১০ পয়সা থেকে কমে ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে। গতকাল জারি করা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে কমিশন জানিয়েছে।

এর আগে গত ৩০শে জুন ফার্নেস অয়েলের দাম সর্বশেষ সমন্বয় করা হয়, যা ১লা জুলাই থেকে কার্যকর হয়েছিল। তখন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়। তারও আগে একদফায় প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা দাম বাড়ানো হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গণশুনানির পর ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার সঙ্গে সমন্বয় করে প্রতি মাসেই এ জ্বালানির মূল্য পর্যালোচনা ও সমন্বয় করছে কমিশন। বিদ্যুৎ উৎপাদনে ফার্নেস অয়েল অন্যতম প্রধান জ্বালানি। ফলে এর মূল্য কমায় ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কিছুটা কমতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে এই মূল্য হ্রাসের সরাসরি প্রভাব বিদ্যুতের খুচরা দরে পড়বে কিনা, সে বিষয়ে বিইআরসি’র আদেশে কোনো নির্দেশনা দেয়া হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন