বিশ্বকাপ জয়ের পর দেয়া প্রতিশ্রুতি রেখেছেন স্পেনের তারকা ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। চলতি মাসেই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। টুর্নামেন্টের প্রতিটি মিনিট মাঠে কাটানোর পর এবার কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ছবি নিজের গায়ে ট্যাটু করিয়েছেন সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেয়া এই ফুটবলার।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিশ্বকাপের ট্রফি হাতে কোচ দে লা ফুয়েন্তের একটি পোর্ট্রেট এবং তার পাশে ‘২৬’ সংখ্যাটি ট্যাটু হিসেবে এঁকেছেন কুকুরেয়া। বাঁ হাতে আকা সেই ট্যাটুর ছবি ও ভিডিও শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতিশ্রুতি রক্ষা করা হলো।’
এর আগে ফাইনালের পর কোচ দে লা ফুয়েন্তে মজার ছলে বলেন, ‘আমি আগেই তাদের বলেছিলাম, তোমরা কি কোনো ভুল করলে? তবে তারা এটি উপভোগ করবে। আমি এতটাও কুৎসিত নই যে এটি শরীরের এমন জায়গায় করতে হবে যেখানে, কেউ দেখতে পাবে না।’
উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন কুকুরেয়া তার স্ত্রীর একটি পাজামার ওপর অংশ লাকি চার্ম হিসেবে সঙ্গে রাখেন। এছাড়া, তার ছেলে যেন মাঠে সহজেই তাকে খুঁজে পায়, সেজন্যই তিনি তার ট্রেডমার্ক লম্বা ও কোঁকড়ানো চুল খোলা রাখেন বলে এক সাক্ষাৎকারে জানান।
