বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তবে সেই জায়গা এবার নিয়ে নিলেন চিত্রনায়িকা পরীমনি। ফেসবুক অনুসারীর সংখ্যাতে বহু বছর ধরে সাকিবের অবস্থান ছিল শীর্ষে। বর্তমানে পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।
অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে দেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় এখন সবচেয়ে এগিয়ে পরীমনি।
আরও পড়ুন:
এক দশক পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা
