টিসিবির পণ্য নিতে এসে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে অন্তত ২জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান গণামধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের একজনের নাম নাছিমা বেগম। তবে অপর নিহত পুরুষের নাম এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এই ঘটনায় হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানায়, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। সেখানে টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটেছে।
