শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

ফন্ট সাইজ:

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামতো অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, ভূমিকম্পের কারণে আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ওই অঞ্চলে ভবন ধসে পড়েছে।

ভূমিকম্পের কারণে দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় অঞ্চলগুলোর বাসিন্দাদের নিম্নাঞ্চল থেকে উচ্চাঞ্চলে সরিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ খতিয়ে দেখতে দেশটির কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এনিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে জাপানে দ্বিতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো। এর আগে গত ২৫ জুন জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে সেইসময় কোনো নিহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন