ইস্টার্ন ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

ইস্টার্ন ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

ফন্ট সাইজ:

ইস্টার্ন ব্যাংক পিএলসি’র (ইবিএল) নতুন চেয়ারম্যান হলেন আনিস আহমেদ। পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে তাকে নির্বাচিত করে। আজ সোমবার (২৭ জুলাই) থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে আনিস আহমেদ পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির (ইসি) সদস্য এবং এর আগে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির (আরএমসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও। তিনি বুটস্ট্র্যাপড স্টার্টআপ ‘ওভাই’ (রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম), ওয়াদাআ.ইনসিউর (ইনসুরটেক) এবং আবাসন অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্ম যাত্রার প্রতিষ্ঠাতা। গত এক দশক ধরে তিনি বাংলাদেশে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা উদ্যোগকে সক্রিয়ভাবে সহায়তা করে আসছেন।

আনিস আহমেদের বিস্তৃত আন্তর্জাতিক ব্যবসায়িক অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্ব ইবিএলকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থান আরও সুদৃঢ় করতে এবং গ্রাহক, শেয়ারহোল্ডার ও সমাজের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন