প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির দীর্ঘমেয়াদি বিশেষ রিটেইলারদের স্বীকৃতি ও সম্মাননার বিশেষ এক প্ল্যাটফর্ম ‘প্রিমিয়ার সিমেন্ট- লিজেন্ড ক্লাব’ -এর উদ্যোগে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপভোগের বিশেষ আয়োজন করা হয়। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একযোগে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের লিজেন্ড ক্লাব সদস্যরা অংশ নেন।
একই সময়ে, ঢাকার হলিডে ইন, চট্টগ্রামের ফয়’স লেক রিসোর্ট এবং সিলেটের হোটেল ভ্যালি গার্ডেনে অতিথিরা উৎসব মুখর পরিবেশে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করেন। পাশাপাশি ছিল নৈশভোজ, সৌহার্দ্যপূর্ণ আড্ডা, অভিজ্ঞতা বিনিময় এবং প্রিমিয়ার সিমেন্টের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ।
‘প্রিমিয়ার সিমেন্ট লিজেন্ড ক্লাব’ প্রতিষ্ঠানটির নিয়মিত ও গুরুত্বপূর্ণ রিটেইলারদের অবদানের স্বীকৃতি প্রদান, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব সুদৃঢ় করার একটি বিশেষ উদ্যোগ। প্রিমিয়ার সিমেন্টের ধারাবাহিক অগ্রগতি ও বাজারে শক্তিশালী অবস্থান তৈরিতে রিটেইলারদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রিমিয়ার সিমেন্ট জানায়, রিটেইলাররা শুধু ব্যবসায়িক অংশীদার নন; তাঁরা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ সহযাত্রী। এই সম্পর্ককে আরও দৃঢ় ও মূল্যবান করতে ‘লিজেন্ড ক্লাব’-এর মাধ্যমে ভবিষ্যতেও সদস্যদের জন্য সম্মাননা, সম্পর্কোন্নয়ন ও মূল্যসংযোজনমূলক বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে।
